জকিগঞ্জে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়
Led Bottom Ad

জুয়া, ভূমিদস্যুতা, যানজট– সমাধানে দ্রুত উদ্যোগের আশ্বাস

জকিগঞ্জে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

০৭/১২/২০২৫ ১৮:২৩:৪৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জকিগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন ও সমস্যা নির্মূলের লক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান। রবিবার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় জকিগঞ্জের বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক ও প্রশাসনিক সমস্যার চিত্র উঠে আসে।

সভায় সাংবাদিকরা অভিযোগ করেন, এলাকায় অবাধ জুয়াখেলা দ্রুত তরুণসমাজকে বিপথে ঠেলে দিচ্ছে এবং অপরাধপ্রবণতা বাড়াচ্ছে। এ বিষয়ে জরুরি ভিত্তিতে কঠোর অভিযান পরিচালনার দাবি জানান তারা।

কৃষিজমি রক্ষায় অবৈধ মাটি কাটা রোধ ও মহাসড়কে মাটি ফেলে সড়ক ক্ষতিগ্রস্ত করার বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন সংবাদকর্মীরা। একইসঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, জন্মনিবন্ধনে অনিয়ম দূরীকরণ, শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণ এবং জকিগঞ্জ বাজারের তীব্র যানজট নিরসনের সুপরিকল্পিত উদ্যোগ গ্রহণেরও দাবি ওঠে আলোচনায়।

সাংবাদিকদের প্রতিটি বক্তব্য মনোযোগ সহকারে শোনেন ইউএনও মাসুদুর রহমান। তিনি বলেন, “জকিগঞ্জকে সমস্যা-মুক্ত ও উন্নত উপজেলায় রূপান্তর করতে প্রশাসন আন্তরিকভাবে কাজ করবে। সাংবাদিকদের সহযোগিতা ছাড়া কোনো উন্নয়ন কাজই সফল হতে পারে না।”

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রনয় বিশ্বাস ও উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মুমিন। দুটি প্রেসক্লাবের সভাপতি-সম্পাদকসহ বিভিন্ন গণমাধ্যমের বহু সাংবাদিক এ মতবিনিময়ে অংশ নেন।

এ মতবিনিময় সভাকে স্থানীয়রা জকিগঞ্জের উন্নয়নযাত্রার নতুন সূচনা হিসেবে দেখছেন। নবাগত ইউএনওর উদ্যোগে জুয়া, ভূমিদস্যুতা ও জনদুর্ভোগ কমে আসবে—এমন প্রত্যাশাই এখন সাধারণ মানুষের।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad