সিলেটে আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সের নাম পরিবর্তন
Led Bottom Ad

নতুন নাম ‘সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স’

সিলেটে আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সের নাম পরিবর্তন

প্রথম সিলেট প্রতিবেদন

১০/১২/২০২৫ ১৭:২৮:৫৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট নগরের মেন্দিবাগে অবস্থিত আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সের নাম পরিবর্তন করা হয়েছে। সাবেক অর্থমন্ত্রীর নাম বাদ দিয়ে নতুন করে এ কমপ্লেক্সের নাম রাখা হয়েছে ‘সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স’। সম্প্রতি জাতীয় ক্রীড়া পরিষদ থেকে নাম পরিবর্তনের বিষয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য ইয়াহইয়া ফজল।

জাতীয় ক্রীড়া পরিষদের আওতাধীন এই কমপ্লেক্সের ব্যবস্থাপনায় রয়েছে জেলা ক্রীড়া সংস্থা। প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ক্রীড়া কমপ্লেক্সটি উদ্বোধন করেন তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তার উদ্যোগ ও প্রচেষ্টাতেই এ কমপ্লেক্সের নির্মাণকাজ সম্পন্ন হয়েছিল বলে জানা যায়।

কমপ্লেক্সটিতে রয়েছে— ব্যাডমিন্টন কোর্ট, জিমনেসিয়াম, কাবাডি কোর্ট, ফুটবল মাঠ, আবাসিক হোস্টেল, লং টেনিস কোর্ট, সুইমিং পুলসহ আধুনিক ক্রীড়া সুবিধা।

প্রথমে এর নাম ছিল ‘সিলেট জেলা ক্রীড়া কমপ্লেক্স’। পরে ২০১৫ সালে ক্রীড়াঙ্গনে মুহিতের অবদানের স্বীকৃতিস্বরূপ তার নামে নামকরণ করে জেলা ক্রীড়া সংস্থা। সে সময় তৎকালীন সাধারণ সম্পাদক মাহিউদ্দিন সেলিম বলেন, “সিলেটের ক্রীড়াঙ্গনে মুহিতের বিশেষ ভূমিকা বিবেচনায়ই কমপ্লেক্সটি তার নামে করা হয়েছে।”

তবে সাম্প্রতিক পট পরিবর্তনের পর কমপ্লেক্সটির নাম আবার পরিবর্তন করে ‘সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স’ করা হয়েছে বলে সূত্র জানিয়েছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad