ওসমানীনগরে চালককে হত্যা করে সিএনজি ছিনতাই
Led Bottom Ad

ওসমানীনগরে চালককে হত্যা করে সিএনজি ছিনতাই

নিজস্ব প্রতিনিধি, ওসমানীনগর

১৪/১২/২০২৫ ১৭:৫৩:৪৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের ওসমানীনগর উপজেলায় এক চালককে হত্যা করে তার সিএনজি চালিত অটোরিকশা ছিনতাই করার ঘটনা ঘটেছে। নিহত শিপন আহমদ (২৫) দয়ামীর ইউনিয়নের রাইকধারা গ্রামের বাসিন্দা ও এক কন্যা সন্তানের বাবা।


পুলিশ জানায়, শনিবার রাত ৮টার দিকে ভাড়া-চালিত অনটেস্ট সিএনজি নিয়ে বের হন শিপন। মোবাইল ফোন বন্ধ পাওয়ার পর রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে বেগমপুর-চাতলপাড় রাস্তার পাশে কেশবখালী নদীর তীরে তার লাশ উদ্ধার করা হয়।


ওসমানীনগর থানার কর্মকর্তা বলেন, শিপনকে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে ভাড়া নেওয়া হয়, পরে নির্জন স্থানে হত্যা করে গাড়ি ছিনতাই করা হয়। পুলিশ সিএনজি উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছে। এখনো মামলা দায়ের হয়নি, তবে প্রক্রিয়াধীন।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad