সিলেটে ডেভিল হান্ট টু অভিযানে সিলেটে ৬ জন গ্রেপ্তার
সিলেট মহানগরের বিভিন্ন এলাকায় ‘ডেভিল হান্ট টু’ অভিযানে ছয়জনকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গত শনিবার ও রোববার (১৩ ও ১৪ ডিসেম্বর) অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এসএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা বিস্ফোরক দ্রব্য আইন, সন্ত্রাসবিরোধী আইন ও দণ্ডবিধির বিভিন্ন মামলার সন্দেহভাজন আসামি। গ্রেপ্তার শেষে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—তায়েফ আহমদ (৩৬), মো. ফেরদৌস রহমান (২৩), তানজির আলী (৩৫), আবিদুর রহমান আবিল (৪৬), মুমিনুল ইসলাম মুমিন (৩৫) ও মো. তুহেল আহমেদ (৩৩)। পুলিশ জানায়, তাঁদের মধ্যে কয়েকজন আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া শাখা জানায়, মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে ‘ডেভিল হান্ট টু’ অভিযান চলমান রয়েছে। সাধারণ মানুষের জানমাল রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
ডি আর ডি
মন্তব্য করুন: