বিশ্বনাথে ‘ডেভিল হান্ট ফেইস-২’ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেফতার
সিলেটের বিশ্বনাথে ‘ডেভিল হান্ট ফেইস-২’ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মোবারক হোসাইনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে পৌর শহরের মশুল্লা (জানাইয়া) গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, মোবারক হোসাইনের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলার বিষয়টি যাচাই-বাছাই চলছে। যাচাই শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, ‘ডেভিল হান্ট ফেইস-২’ অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।
এ রহমান
মন্তব্য করুন: