যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা আব্দুর রকিবকে সংবর্ধনা ও মতবিনিময় সভা
যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা, রাজনীতিবিদ ও সমাজসেবক আব্দুর রকিবকে সংবর্ধনা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে কোম্পানীগঞ্জের সাদাপাথর হোটেল অ্যান্ড রিসোর্টে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল জলিলের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা আব্দুর রকিব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান, সাবেক সভাপতি সাহাব উদ্দিন, সহসভাপতি আবুল বাশার ও সাধারণ সম্পাদক আলী আকবর। এছাড়াও বক্তব্য রাখেন এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুর্শেদ আলম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাব্বির আহমদ, সিনিয়র সহ-সভাপতি আবিদুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত থেকে বক্তব্য দেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর রেদওয়ান মনা, অর্থ সম্পাদক আলী হোসেন, অফিস সম্পাদক ফখর উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল হামিদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক ফারুক আহমদ, কার্যনির্বাহী সদস্য সুহেল রানা, শাহিন আলম, আল মদিনা মডেল মাদ্রাসার ভাইস-প্রিন্সিপাল মোহাম্মদ ঈসা তালুকদার, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নাঈম, সাংবাদিক শফিক আহমদ কালাম, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক জয়নুল আবেদীন জনি, ইসলামপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল আলম, উত্তর রণিখাই ইউনিয়নের সভাপতি আলী আহমদ প্রমুখ।
উল্লেখ্য, আব্দুর রকিব বর্তমানে কোম্পানীগঞ্জ অ্যাসোসিয়েশন অব মিশিগানের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতিসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে মানবকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ ও সংকটকালে তার মানবিক সহায়তা এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: