সিলেটে ‘ডেভিল হান্ট–২’ অভিযানে ৯ জন আটক
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) ‘ডেভিল হান্ট–২’ কার্যক্রমের আওতায় মহানগর এলাকায় পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের মোট ৯ জনকে আটক করেছে।
পুলিশ জানায়, গত ৩৬ ঘণ্টায় আটককৃতরা জিআর মামলা, বিস্ফোরক উপাদানাবলি আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযুক্ত বা সন্দেহভাজন। আটককৃতদের মধ্যে রাজনৈতিক পরিচয়ধারী ব্যক্তিরাও রয়েছেন।
আটককৃতরা হলেন— সাংবাদিক ও কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি কামাল হাসান (৫৬), সিলেট মহানগর তাঁতী লীগের সহ-সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক তুহিন আহমদ (৪০), যুবলীগ কর্মী আহমেদ হোসেন মুন্না (৩১), খাদিমনগর আওয়ামী লীগের সভাপতি মো. তারা মিয়া (৬৪), আওয়ামী লীগ কর্মী মো. মোহাম্মদ আলী বলি (৪৮), মো. ইয়াহিয়া (৪২), সদর উপজেলা তাঁতী লীগের সভাপতি মো. দিলোয়ার হোসেন (৪৫), বিজিতলাল উজ্জ্বল উরফে নিধিররঞ্জন (৩৫) ও নূরুল ইসলাম (৬০)।
পুলিশ জানিয়েছে, আটককৃতদের আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সোপর্দ করা হয়েছে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন, এবং তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ রহমান
মন্তব্য করুন: