কানাইঘাট উপজেলা ছাত্রলীগ সভাপতি রাওয়ান আহমদ গ্রেপ্তার
সিলেটের কানাইঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি রাওয়ান আহমদ (২৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার বড়দেশ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাওয়ান আহমদের বিরুদ্ধে কানাইঘাট থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি ছিল।
ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: