সিলেটে ভারতীয় এয়ারগান উদ্ধার, পালাল চোরাকারবারিরা
Led Bottom Ad

সিলেটে ভারতীয় এয়ারগান উদ্ধার, পালাল চোরাকারবারিরা

নিজস্ব প্রতিনিধি, গোয়াইনঘাট

২১/১২/২০২৫ ১৫:৩২:০৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী পান্তুমাই এলাকায় অবৈধ অস্ত্র পাচারের নতুন কৌশলের সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২০ ডিসেম্বর) রাতে বিজিবির অভিযানে একটি ভারতীয় এয়ারগান উদ্ধার করা হয়েছে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে বিজিবির একটি টহল দল পান্তুমাই এলাকার একটি সবজি ক্ষেতে অভিযান চালায়। চোরাকারবারিরা সীমান্ত পেরিয়ে আনা অবৈধ অস্ত্র হস্তান্তরের উদ্দেশ্যে সেখানে মাটির নিচে চাপা দিয়ে রেখেছিল। বিজিবি সদস্যরা এলাকায় পৌঁছালে পাচারকারীরা পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে মাটি খুঁড়ে একটি ভারতীয় এয়ারগান উদ্ধার করা হয়।

এদিকে বিজিবি জানায়, এর একদিন আগে গত ১৯ ডিসেম্বর রাতে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে একই সীমান্ত এলাকায় ভারতীয় অবৈধ ২৫টি এয়ার রাইফেলের স্প্রিং উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এসব স্প্রিং দিয়ে সহজেই এয়ারগানকে আরও শক্তিশালী করে তোলা সম্ভব—যা অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের আশঙ্কা বাড়ায়।

সংশ্লিষ্টরা মনে করছেন, সীমান্তবর্তী এলাকায় এভাবে অস্ত্র ও অস্ত্রাংশ মাটিতে লুকিয়ে রাখার ঘটনা পাচারকারীদের সংগঠিত ও পরিকল্পিত কর্মকাণ্ডেরই ইঙ্গিত দেয়। এতে সীমান্ত নিরাপত্তা ও অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, “সীমান্ত এলাকায় অস্ত্র পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। অবৈধ অস্ত্রের মাধ্যমে দেশের স্থিতিশীল পরিস্থিতি যেন কোনোভাবেই অস্থিতিশীল করা না যায়, সে বিষয়ে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর।”

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad