সিলেটের জামায়াত প্রার্থীদের মধ্যে মামলায় এগিয়ে সেলিম, সম্পদে লোকমান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ছয়টি আসনে বাংলাদেশ জামায়তে ইসলামীর প্রার্থীরা ভোট যুদ্ধে অংশ নিচ্ছেন। হলফনামার তথ্য অনুযায়ী, প্রার্থীদের আয়, সম্পদ এবং মামলা সংক্রান্ত অবস্থা প্রকাশ পেয়েছে।
সিলেট-১: মাওলানা হাবিবুর রহমান শিক্ষাগত যোগ্যতায় কামিল ও ব্যবসায়ী। তার বিরুদ্ধে কোনো চলমান মামলা নেই, একটি মামলা নিষ্পত্তি হয়েছে। বার্ষিক আয় ২০ লাখ ৫২ হাজার ২৮০ টাকা এবং মোট সম্পদ ১ কোটি ৭৪ লাখ টাকা।
সিলেট-২: মো. আব্দুল হান্নান শিক্ষাগত যোগ্যতায় এম কম এবং ব্যবসায়ী। তার বিরুদ্ধে কোনো চলমান মামলা নেই, একটি মামলা নিষ্পত্তি হয়েছে। বার্ষিক আয় ৯ লাখ ৫৪ হাজার টাকা। অস্থাবর সম্পত্তি ৮২ লাখ ৩৫ হাজার ৬১১ টাকা এবং স্থাবর ৭৮ লাখ ৭ হাজার ৩৭৮ টাকা।
সিলেট-৩: লোকমান আহমদ শিক্ষাগত যোগ্যতায় কামিল এবং ব্যবসায়ী। তার বিরুদ্ধে ৩টি মামলা চলমান এবং ১০টি মামলা নিষ্পত্তি হয়েছে। বার্ষিক আয় ৫ লাখ টাকা। অস্থাবর সম্পত্তি ২১ লাখ টাকা এবং স্থাবর ১ কোটি ৩৫ লাখ ৮২ হাজার ১৯২ টাকা। তিনি এই ছয় আসনের মধ্যে সবচেয়ে বেশি সম্পদের মালিক।
সিলেট-৪: মো. জয়নাল আবেদীন এমএসএস ডিগ্রিধারী ও ব্যবসায়ী। কোনো চলমান মামলা নেই, ৭টি মামলা নিষ্পত্তি হয়েছে। বার্ষিক আয় ৫ লাখ ৩৫ হাজার টাকা এবং মোট সম্পদ ১ কোটি ২৯ লাখ ২২ হাজার ৮৭৯ টাকা।
সিলেট-৫: হাফিজ মো. আনওয়ার হোসাইন খান শিক্ষাগত যোগ্যতায় কামিল ও ব্যবসায়ী। কোনো চলমান মামলা নেই, ২২টি মামলা নিষ্পত্তি হয়েছে। বার্ষিক আয় ৪ লাখ ৫২ হাজার ৮৭০ টাকা। মোট সম্পদ ২৪ লাখ ৫২ হাজার ৮৭০ টাকা।
সিলেট-৬: মোহাম্মদ সেলিম উদ্দিন এমএ ডিগ্রিধারী ও ব্যবসায়ী। তার বিরুদ্ধে ১টি মামলা চলমান এবং ৪৩টি মামলা নিষ্পত্তি হয়েছে, যা এই ছয় আসনের মধ্যে সর্বোচ্চ। বার্ষিক আয় ৭ লাখ টাকা এবং মোট সম্পদ ৫৫ লাখ ২৬ হাজার ৪০০ টাকা।
হলফনামার তথ্য অনুযায়ী, সিলেট-১ এর মাওলানা হাবিবুর রহমান সর্বোচ্চ বার্ষিক আয় দেখিয়েছেন। মামলার দিক থেকে সিলেট-৬ এর মোহাম্মদ সেলিম উদ্দিন এগিয়ে রয়েছেন অন্যদিকে সম্পদে এগিয়ে আছেন সিলেট -৩ এর লোকমান আহমদ।
এ রহমান
মন্তব্য করুন: