জকিগঞ্জের দাউদপুরে রাধা মদন গোপাল আশ্রমে কীর্তন শুরু হচ্ছে ১৬ জানুয়ারি
Led Bottom Ad

জকিগঞ্জের দাউদপুরে রাধা মদন গোপাল আশ্রমে কীর্তন শুরু হচ্ছে ১৬ জানুয়ারি

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

১০/০১/২০২৬ ১৭:৩৫:৩৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জকিগঞ্জ উপজেলার দাউদপুর গ্রামে অবস্থিত শ্রী শ্রী রাধা মদন গোপাল আশ্রমে আগামী ১৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বার্ষিক ষোল প্রহর হরি নাম মহাযজ্ঞ কীর্তন। বিশ্বশান্তি ও সর্বজীবের মঙ্গল কামনায় গ্রামবাসীর উদ্যোগে এ ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হচ্ছে।


আয়োজকেরা জানান, জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের দাউদপুর গ্রামের আশ্রমে শ্রী শ্রী মহাপ্রভুর প্রবর্তিত ৪০তম বার্ষিক এই মহাযজ্ঞের সূচনা হবে শুক্রবার (১৬ জানুয়ারি) শুভ অধিবাসের মধ্য দিয়ে। মূল অনুষ্ঠান চলবে ১৭ ও ১৮ জানুয়ারি (শনিবার ও রোববার) দিন-রাতব্যাপী মহানাম সংকীর্তনের মাধ্যমে। এ সময় ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে।


এ বছর কীর্তনে অংশ নেবেন দিনাজপুর থেকে আগত ব্রহ্মময়ী সম্প্রদায়, যশোরের জয় মা তারা সম্প্রদায়সহ স্থানীয় কীর্তনীয়া দলগুলো।


অনুষ্ঠানের সমাপ্তি হবে সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে দধিভাণ্ড ভাঙার মধ্য দিয়ে। এর মাধ্যমে চার দিনব্যাপী ষোল প্রহর হরি নাম মহাযজ্ঞের পরিসমাপ্তি ঘটবে।


এ উপলক্ষে দাউদপুর গ্রামবাসীর পক্ষ থেকে দেশ-বিদেশের সকল সনাতনী গৌরভক্তদের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।

রাকেশ রায়

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad