সিলেটে দিনদুপুরে অটোরিকশা আটকিয়ে দুঃসাহসিক ছিনতাই
Led Bottom Ad

সিসিটিভি ফুটেজে ব্যাংক ফেরত নারীর ব্যাগ লুটের দৃশ্য

সিলেটে দিনদুপুরে অটোরিকশা আটকিয়ে দুঃসাহসিক ছিনতাই

প্রথম সিলেট প্রতিবেদন

২৪/০২/২০২৬ ২৩:৩৯:০৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট নগরের হাউজিং এস্টেট এলাকায় দিনদুপুরে এক নারী ব্যাংক ফেরত যাত্রীর কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ঘটা এই দুঃসাহসিক ছিনতাইয়ের একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শহরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ফুটেজে দেখা যায়, হাউজিং এস্টেটের অভ্যন্তরীণ সড়ক দিয়ে ওই নারীকে বহনকারী একটি সিএনজিচালিত অটোরিকশা যাওয়ার সময় তিনটি মোটরসাইকেলে আসা ছয়জন ছিনতাইকারী সেটির গতিরোধ করে। এরপর একজন মোটরসাইকেল থেকে নেমে অটোরিকশার ভেতরে থাকা ব্যাগটি নিয়ে টানাটানি শুরু করে এবং এক পর্যায়ে ব্যাগটি ছিনিয়ে নিয়ে সহযোগীদেরসহ দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় ভুক্তভোগী নারীকে অটোরিকশা থেকে নেমে চিৎকার করতে দেখা যায়। পুলিশ জানায়, ওই নারী ব্যাংক থেকে টাকা তুলে বাসায় ফিরছিলেন এবং ছিনতাইকারীরা তাঁর ব্যাগে থাকা নগদ টাকা ও চেক বইয়ের পাতা লুটে নিয়েছে।

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও স্থানীয় সাবেক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী জানান, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ইতোমধ্যে পুলিশকে দেওয়া হয়েছে এবং দ্রুত অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ কমিশনারের সাথে কথা বলা হয়েছে। তিনি আরও সন্দেহ প্রকাশ করেন যে, ব্যাংক থেকে টাকা তোলার তথ্য ফাঁস হওয়ার পেছনে পরিচিত কেউ বা অন্য কোনো চক্রের যোগসাজশ থাকতে পারে।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মোবাশ্বির আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেপ্তারে জোরদার অভিযান শুরু করেছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad