ওসমানী বিমান বন্দরে দোহাগামী একটি ফ্লাইট বাতিল
Led Bottom Ad

কুয়েত বিমানবন্দরে হামলায় ৩ বাংলাদেশি আহত

ওসমানী বিমান বন্দরে দোহাগামী একটি ফ্লাইট বাতিল

প্রথম সিলেট প্রতিবেদন

০১/০৩/২০২৬ ১৪:২৭:১৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান ভয়াবহ সামরিক সংঘাতের জেরে আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় আজ রবিবার সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দোহাগামী একটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানান, দোহা থেকে ওসমানী বিমানবন্দরে আসার কথা থাকলেও উদ্ভূত পরিস্থিতির কারণে ফ্লাইটটি স্থগিত করা হয়েছে। এদিকে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে এক হামলায় তিন বাংলাদেশি প্রবাসী আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে ঢাকা বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের খোঁজ নিতে গিয়ে মন্ত্রী জানান, আহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে এবং মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দূতাবাসগুলোকে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যগামী আকাশপথ অনিরাপদ হয়ে পড়ায় ঢাকা থেকে এখন পর্যন্ত মোট ২৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে, যার ফলে হাজার হাজার যাত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন।

প্রবাসী কল্যাণ মন্ত্রী আরও উল্লেখ করেন, আটকা পড়া যাত্রীদের থাকা-খাওয়ার জন্য সিভিল অ্যাভিয়েশন ও মন্ত্রণালয়ের পক্ষ থেকে অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা হয়েছে।

এয়ারলাইন্স কর্তৃপক্ষগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যাত্রীদের বিমানবন্দরে না আসার পরামর্শ দিয়েছে এবং এই সংকট কতদিন স্থায়ী হবে সে বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad