জৈন্তাপুর-এ প্রশাসনের অভিযান, শ্যালো মেশিন ধ্বংস
Led Bottom Ad

জৈন্তাপুর-এ প্রশাসনের অভিযান, শ্যালো মেশিন ধ্বংস

নিজস্ব প্রতিনিধি, জৈন্তাপুর

০১/০৩/২০২৬ ২০:৫১:৩০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জৈন্তাপুর-এ অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে একটি শ্যালো মেশিন জব্দ করে ধ্বংস করা হয়েছে। তবে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।


রোববার (১ মার্চ ২০২৬) বেলা ১২টা থেকে ৩টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব।


প্রথমে উপজেলার মোকাবাড়ী আলুবাগান এলাকায় অবৈধভাবে গর্ত করে পাথর উত্তোলনের অভিযোগে অভিযান চালানো হয়। এ সময় একটি শ্যালো মেশিন জব্দ করে ধ্বংস করা হয়। তবে কাউকে হাতেনাতে আটক করা সম্ভব হয়নি।


পরে রুপচেং এলাকায় বড়গাং নদী-তে ফসলি জমি বিনষ্ট করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এখানেও কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।


সবশেষে জৈন্তাপুর সদর স্টেশন বাজারে পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী একটি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


অভিযান চলাকালে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জৈন্তাপুর মডেল থানা পুলিশ উপস্থিত ছিল।


সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব বলেন, অবৈধভাবে প্রাকৃতিক সম্পদ উত্তোলন ও ভোক্তা অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলবে। কেউ আইনের ঊর্ধ্বে নন। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad