সিলেট নগরীতে ৩ দিনে কিশোর গ্যাং ও ছিনতাইকারীসহ ১৭ জন গ্রেপ্তার
Led Bottom Ad

পুলিশের সাঁড়াশি অভিযান

সিলেট নগরীতে ৩ দিনে কিশোর গ্যাং ও ছিনতাইকারীসহ ১৭ জন গ্রেপ্তার

প্রথম সিলেট প্রতিবেদন

০২/০৩/২০২৬ ২২:৩৭:১৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট নগরীর পাড়া-মহল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য এবং দিনের আলোতে ছিনতাইকারীদের উৎপাত আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় বিশেষ অভিযানে নেমেছে মহানগর পুলিশ; গত তিন দিনের এই অভিযানে ১৭ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। বিশেষ করে রবিবার (১ মার্চ) ভোর ৪টার দিকে কোতোয়ালি থানা পুলিশ বন্দরবাজারের রংমহল টাওয়ার সংলগ্ন একটি ড্রেনের ভেতর থেকে ৭ ছিনতাইকারীকে গ্রেপ্তার করে চাঞ্চল্য সৃষ্টি করেছে, যারা চুরি-ছিনতাই শেষে জনচক্ষুর অন্তরালে ওই ড্রেনের ভেতর লুকিয়ে থাকত।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির জানিয়েছেন, গ্রেপ্তারকৃত ইমান আহমদ, শাহান আহমদ, ইয়াসিনসহ ৭ জনের কাছ থেকে ৪টি চাকু ও ছিনতাইকৃত অর্থ উদ্ধার করা হয়েছে।

এর আগে ২৮ ফেব্রুয়ারি রাতে বাগবাড়ী পিডিবি গেট এলাকা থেকে সাদি ইসলাম সানি ও রিফাত তালুকদারসহ কিশোর গ্যাংয়ের ৫ সক্রিয় সদস্যকে এবং শাহপরাণ এলাকা থেকে মোটরসাইকেল ছিনতাইকারী চক্রের সদস্য সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও কাস্টঘর ও বালুচর এলাকায় পৃথক অভিযানে ‘বুলেট মামুন গ্রুপ’ খ্যাত কিশোর গ্যাংয়ের সদস্যসহ আরও ৪ জনকে আইনের আওতায় আনা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, পাড়া-মহল্লায় আধিপত্য বিস্তার ও অপরাধমূলক কর্মকাণ্ড রুখতে এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে; বিশেষ করে কিশোর গ্যাং ও ভ্রাম্যমাণ ছিনতাইকারী চক্রগুলোকে নির্মূল করতে গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad