সিলেটে আবারও বদলাচ্ছে কবি নজরুল অডিটরিয়ামের নাম
Led Bottom Ad

ফিরছে ‘সাইফুর রহমান’ নামকরণ

সিলেটে আবারও বদলাচ্ছে কবি নজরুল অডিটরিয়ামের নাম

প্রথম সিলেট প্রতিবেদন

০৩/০৩/২০২৬ ১৬:০১:৪৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট নগরীর রিকাবীবাজার এলাকায় অবস্থিত কবি নজরুল অডিটরিয়ামের নাম পরিবর্তন করে আবারও সাবেক অর্থমন্ত্রী প্রয়াত এম. সাইফুর রহমানের নামে নামকরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (৩ মার্চ) সিলেট সফরে এসে জরাজীর্ণ মিলনায়তনটি পরিদর্শনকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মীর শাহে আলম এই ঘোষণা দেন।

দীর্ঘদিন সংস্কারের অভাবে পড়ে থাকা এই অডিটরিয়ামটি আধুনিকায়নের জন্য ইতোমধ্যে ২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, বরাদ্দকৃত অর্থ ‘এম সাইফুর রহমান অডিটরিয়াম’ নামেই প্রদান করা হবে এবং ভবনের সামনে এই নামটি বড় করে দৃশ্যমান করার নির্দেশনা দেওয়া হয়েছে। পরিদর্শনকালে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী মিলনায়তনটি জেলা প্রশাসনের পরিবর্তে সিটি করপোরেশনের আওতায় নেওয়ার প্রস্তাব করলে মন্ত্রী তাতে সম্মতি প্রদান করেন।

উল্লেখ্য, চারদলীয় জোট সরকারের আমলে ‘সিলেট অডিটরিয়াম’ থেকে নাম বদলে এটি ‘এম. সাইফুর রহমান অডিটরিয়াম’ করা হয়েছিল; পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে নাম পরিবর্তন করে ‘কবি নজরুল অডিটরিয়াম’ রাখে। দীর্ঘ ২০ বছর পর বিএনপি সরকার আবারও মিলনায়তনটির পূর্বের নাম ফিরিয়ে আনার উদ্যোগ নিল।

সরকারের এই সিদ্ধান্তে দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিলেও নাম পরিবর্তনের এই সংস্কৃতি নিয়ে সাধারণ নাগরিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad