জৈন্তাপুরে দুই ক্রাশার মিলকে ২৫ হাজার টাকা জরিমানা
Led Bottom Ad

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

জৈন্তাপুরে দুই ক্রাশার মিলকে ২৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি, জৈন্তাপুর

০৩/০৩/২০২৬ ১৬:২২:২৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জৈন্তাপুর উপজেলায় পাহাড়-টিলা কেটে অবৈধভাবে সংগ্রহ করা পাথর মজুত ও ক্রাশিংয়ের মাধ্যমে পরিবেশ বিপন্ন করার দায়ে দুটি ক্রাশার মিলকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার কদমখাল ও ৪ নং বাংলা বাজার এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা ও জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা-এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে দেখা যায়, অনুমোদন ছাড়াই টিলার পাথর ক্রাশিং কার্যক্রম পরিচালনার ফলে স্থানীয় পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং জনস্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। এ অপরাধে বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫৩ ধারায় সংশ্লিষ্ট মিল দুটিকে মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান শেষে ইউএনও মোহাম্মদ গোলাম মোস্তফা গণমাধ্যমকে জানান, জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে টিলা কাটা এবং পাথর উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত এ ধরনের ঝটিকা অভিযান অব্যাহত থাকবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad