লন্ডনের জাল ভিসা দিয়ে সিলেটের যুবকের ২৫ লাখ টাকা আত্মসাৎ
Led Bottom Ad

র‍্যাবের হাতে প্রতারক মনির আটক

লন্ডনের জাল ভিসা দিয়ে সিলেটের যুবকের ২৫ লাখ টাকা আত্মসাৎ

প্রথম সিলেট প্রতিবেদন

০৩/০৩/২০২৬ ১৬:৪০:৫৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

লন্ডনে পাঠানোর প্রলোভন দেখিয়ে জাল ভিসা সরবরাহ এবং ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মনির আহমেদ (৩৫) নামে এক মানব পাচারকারীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯। সোমবার (২ মার্চ) বিকেলে সিলেট মহানগরীর শাহপরাণ থানাধীন দাসপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়; আটক মনির নগরীর ইসলামপুর এলাকার মৃত আব্দুর রউফের ছেলে।

মামলার বিবরণ অনুযায়ী, গোলাপগঞ্জের যোগারকুল এলাকার বাসিন্দা আরিফ আহমেদ সামাজিক যোগাযোগমাধ্যমে বিদেশ যাওয়ার বিজ্ঞাপন দেখে মনির ও তার সহযোগীদের সঙ্গে যোগাযোগ করেন। প্রতারক চক্রটি দুই মাসের মধ্যে লন্ডনের ভিসা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আরিফের কাছ থেকে নগদ ও ব্যাংক হিসাবের মাধ্যমে মোট ২৫ লাখ টাকা হাতিয়ে নেয়। গত বছরের ২১ ডিসেম্বর আরিফ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে ইমিগ্রেশন প্রক্রিয়ার সময় জানতে পারেন যে তার পাসপোর্টে লাগানো ভিসার স্টিকারটি সম্পূর্ণ জাল। এ ঘটনায় ভুক্তভোগী বিমানবন্দর থানায় মামলা দায়ের করলে র‍্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পলাতক আসামি মনিরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

র‍্যাব-৯ জানিয়েছে, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ২০১২ সালের মানব পাচার প্রতিরোধ ও দমন আইনসহ দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা রয়েছে এবং তাকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad