জকিগঞ্জে মুফতী আবুল হাসান এমপি
‘নদী ভাঙন রোধ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই অগ্রাধিকার’
সিলেট-৫ আসনের সংসদ সদস্য ও খেলাফত মজলিস জেলা শাখার উপদেষ্টা মুফতী আবুল হাসান বলেছেন, আসন্ন বর্ষা মৌসুমের আগেই সুরমা ও কুশিয়ারা নদীর বেড়িবাঁধ মেরামত এবং ভয়াবহ নদী ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করাই এখন তাঁর উন্নয়ন পরিকল্পনার প্রধান অগ্রাধিকার।
মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে জকিগঞ্জ টাউন ঈদগাহ ময়দানে উপজেলা ও পৌর খেলাফত মজলিস আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।
এমপি আবুল হাসান আরও জানান, জকিগঞ্জের জনদুর্ভোগ লাঘবে শেওলা-জকিগঞ্জ রোড এবং বুরহান উদ্দিন রোডের জরুরি সংস্কার করে দ্রুত চলাচলের উপযোগী করা হবে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে।
রমজানের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, পবিত্র এই মাসের আত্মসংযমের শিক্ষাকে ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রীয় জীবনের সর্বস্তরে কাজে লাগাতে হবে।
খেলাফত মজলিসের উপজেলা শাখার সভাপতি শায়খ মাওলানা আবদুল মুছাব্বিরের সভাপতিত্বে ও উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুল হামিদ জালালের পরিচালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সিলেট জেলা সহ সভাপতি মাওলানা মুখলিছুর রহমান, জকিগঞ্জ-বিয়ানী বাজার সার্কেল এএসপি মফিজুর রহমান, জকিগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জকিগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান হাসান আহমদ, আরব আমিরাত বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমদ রাসেল, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর কাজী মাওলানা জালাল উদ্দীন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম রোকবানী চৌধুরী জাবেদ, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের নির্বাহী সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর মুশতাক আহমদ, কোষাধ্যক্ষ মুক্তাদির আহমদ চৌধুরী, সাবেক কাউন্সিলর আতাউর রহমান আতাই, খেলাফত মজলিস জকিগঞ্জ পৌর শাখার সভাপতি মাওলানা আবদুস সালাম, উপজেলা সেক্রেটারি মাওলানা আলাউদ্দিন তাপাদার, পৌর সেক্রেটারি মাওলানা জুবায়ের আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা মুস্তফা আহমদ, জকিগঞ্জ প্রেসক্লাব সেক্রেটারী এনামুল হক মুন্না, জামায়াতে ইসলামী জকিগঞ্জ পৌর শাখার আমীর আবু রুশদ মোহাম্মদ ইকবাল, উপজেলা সেক্রেটারি সারওয়ার আহমদ, ইসলামী যুব মজলিস সিলেট জেলা সহ সভাপতি খায়রুল ইসলাম মুনশী, শ্রমিক মজলিস সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক আহমদ আবদুল কুদ্দুস, জকিগঞ্জ পৌর যুব জামাতের সভাপতি মিজানুর রহমান, ইসলামী যুব মজলিস জকিগঞ্জ উপজেলা সভাপতি শাহজাহান মোহাম্মদ শেলিম, সাধারণ সম্পাদক আহমদুল্লাহ গুলজার ও বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস জকিগঞ্জ উপজেলা সভাপতি মনজুর আহমদ প্রমুখ।এসময় জকিগঞ্জের বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, ব্যবসায়ী সংগঠন ও প্রশাসনের ব্যক্তিবর্গ সহ প্রায় সহস্রাধিক লোক উপস্থিত ছিলেন।
এ রহমান
মন্তব্য করুন: