গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে তিন ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা
Led Bottom Ad

পরিবেশ আইন লঙ্ঘন

গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে তিন ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা

প্রথম সিলেট প্রতিবেদন

০৪/০৩/২০২৬ ০০:১৭:৪২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায় পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের দায়ে তিনটি ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত র‌্যাব-৯ ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

অভিযানকালে দেখা যায়, ইটভাটাগুলো সরকারি কোনো অনুমোদন ছাড়াই কৃষিজমি, পাহাড় ও খাল-বিল থেকে অবৈধভাবে মাটি সংগ্রহ করে ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করছে। এই অপরাধে মেসার্স দেশ ব্রিকসকে ২ লাখ টাকা এবং মেসার্স প্লাটিনাম ব্রিকস ও সিরাজ উদ্দিন চৌধুরী ব্রিকস ফিল্ডকে ১ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

র‌্যাব-৯ সূত্রে জানানো হয়েছে, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় অবৈধভাবে মাটির ব্যবহার এবং পাহাড় কাটার বিরুদ্ধে তাদের এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দারা অবৈধ ইটভাটা ও মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের এমন কঠোর অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad