‘সরকারি নানা দপ্তরে নগ্ন দলীয়করণ করা হচ্ছে’
Led Bottom Ad

সিলেটে এনসিপি'র আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি

‘সরকারি নানা দপ্তরে নগ্ন দলীয়করণ করা হচ্ছে’

প্রথম সিলেট প্রতিবেদন

০৪/০৩/২০২৬ ২৩:১০:৫৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে, সরকারি নানা দপ্তরে নগ্ন দলীয়করণ করা হচ্ছে এবং সিটি করপোরেশনগুলোতে দলীয় নেতাদের প্রশাসক নিয়োগের মাধ্যমে জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো হয়নি।

বুধবার (৪ মার্চ) সিলেটের একটি কমিউনিটি সেন্টারে এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এবং আগামী স্থানীয় সরকার নির্বাচনে পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামার জন্য দলের নেতা-কর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দলটির মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারী হাদী হত্যার বিচার নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল দশা ও প্রশাসনে চাঁদাবাজ-দুর্নীতিবাজদের প্রশ্রয় দেওয়ার কঠোর সমালোচনা করেন।

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম নবনিযুক্ত ডিজিএফআই প্রধানের সাম্প্রতিক ভারত সফরের সমালোচনা করে বলেন, সরকারের কিছু ভূমিকা প্রশংসনীয় হলেও দলীয়করণ ও দুর্নীতির সুযোগ ভবিষ্যতে আর দেওয়া হবে না।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী নির্বাচনে কোনো ধরনের ‘ইঞ্জিনিয়ারিং’ বা কেন্দ্র দখলের চেষ্টা করা হলে তা রাজপথে প্রতিহত করা হবে এবং জুলাই বিপ্লবের বিরোধীদের প্রশ্রয় দিলে সরকারকে চরম মূল্য দিতে হবে।

ইফতার মাহফিলে এনসিপি নেতারা অবিলম্বে ‘জুলাই সনদ অধ্যাদেশ’ কার্যকর এবং রাষ্ট্রপতির অভিশংসন না হলে রাজপথে বড় ধরনের আন্দোলনের হুমকি দেন। এই অনুষ্ঠানে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad