জকিগঞ্জে সরকারি রাস্তার কোটি টাকার ইট লুট: টাস্কফোর্সের অভিযানে আটক ৬
Led Bottom Ad

জকিগঞ্জে সরকারি রাস্তার কোটি টাকার ইট লুট: টাস্কফোর্সের অভিযানে আটক ৬

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

০৫/০৩/২০২৬ ১৯:৫৪:৫২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নে সরকারি উন্নয়ন প্রকল্পের প্রায় আড়াই কিলোমিটার রাস্তার কোটি টাকা মূল্যের ইট রাতের আঁধারে লুটের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে; এ ঘটনায় প্রশাসনের টাস্কফোর্স অভিযানে ৬ জনকে আটক করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আইয়র বিজিবি ক্যাম্প সড়কটি হেরিং বোন বন্ড (এইচবিবি) পদ্ধতিতে নির্মিত ছিল, কিন্তু সম্প্রতি ওই সড়কে মাটি কাটার কাজের খবর ছড়িয়ে পড়লে একটি চক্র পরিকল্পিতভাবে রাতের অন্ধকারে রাস্তার সব ইট তুলে নিয়ে যায়। এলাকাবাসীর পক্ষে আবু ইউসুফ মোহাম্মদ তাজুল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দাখিল করলে বিষয়টি প্রশাসনের নজরে আসে এবং দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়। জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমানের নেতৃত্বে পুলিশ, বিজিবি, আনসার ও পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স গত রাতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি ইট উদ্ধারসহ ঘটনার সাথে জড়িত সন্দেহে ৬ জনকে আটক করে।

ইউএনও মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, লুট হওয়া সরকারি সম্পদ উদ্ধারে অভিযান এখনও অব্যাহত রয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সরকারি নির্মাণসামগ্রী এভাবে লোপাটের ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad