সিলেটে ট্রাক চলাচলে সময়সীমা ও টিন্টেড ভিসর নিষিদ্ধ করলো পুলিশ
Led Bottom Ad

ঈদকে সামনে রেখে

সিলেটে ট্রাক চলাচলে সময়সীমা ও টিন্টেড ভিসর নিষিদ্ধ করলো পুলিশ

প্রথম সিলেট প্রতিবেদন

১০/০৩/২০২৬ ২৩:০৫:২২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট মহানগরীতে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে যান চলাচল স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু নির্দেশনা জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।


মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) এসএমপি সদর দপ্তর থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১১ মার্চ থেকে ঈদ-উল-ফিতর পর্যন্ত প্রতিদিন রাত ১০টা থেকে রাত ১টার মধ্যে নগরীর নাইওরপুল পয়েন্ট থেকে শাহী ঈদগাহ ও নয়াসড়ক রুটে ট্রাক চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। এ সময় পণ্য পরিবহণ বা অন্যান্য প্রয়োজনে সংশ্লিষ্টদের বিকল্প রুট হিসেবে নাইওরপুল–মিরাবাজার–শিবগঞ্জ–টিলাগড়–বালুচর–শাহী ঈদগাহ–আম্বরখানা সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হয়েছে।


এছাড়া মোটরসাইকেল চালক ও আরোহীদের পরিচয় নিশ্চিত করতে মোটরসাইকেল চালানোর সময় টিন্টেড ভিসর ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে টিন্টেড ভিসরের পরিবর্তে স্বচ্ছ ভিসরযুক্ত হেলমেট ব্যবহার করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের পর নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পেট্রোল পাম্পে জ্বালানি তেল নেওয়ার সময় পাম্প কর্মীদের সঙ্গে উগ্র আচরণ, ভয়ভীতি প্রদর্শন কিংবা ছুরি বা কোনো ধারালো বস্তু নিয়ে পেট্রোল পাম্পে প্রবেশ করা যাবে না। এমন ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সিলেট মহানগরীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এসব নির্দেশনা জারি করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad