সিলেটে ভারতীয় কসমেটিকস পণ্যসহ ৮ জন আটক
সিলেটের গোয়াইনঘাটে সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল ভারতীয় কসমেটিকস পণ্যসহ আটজনকে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।
বুধবার (১১ মার্চ) সকালে উপজেলা সদরের ব্রিজের পাশে এসআই মো. মোজাম্মেল হকের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সরকারি শুল্ক ফাঁকি দিয়ে আনা আনুমানিক ১২ লাখ ৩৮ হাজার ৮৪৫ টাকার ভারতীয় পণ্যসহ দুটি প্রাইভেটকার জব্দ করা হয়।
আটককৃতরা হলেন: নারায়ণগঞ্জের শাওন আহমদ, মো. সুমন মোল্লা, মো. স্বপন মোল্লা, মো. তামিম; সিলেটের মো. আলমগীর হোসেন; ঠাকুরগাঁওয়ের মোহাম্মদ রেজাউল করিম; কুড়িগ্রামের মো. রুবেল সরকার; এবং গোয়াইনঘাটের জুয়েল আহমেদ।
গোয়াইনঘাট থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, আটকদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি বলেন, “মাদকদ্রব্য ও চোরাচালানের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিত অব্যাহত রয়েছে।”
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: