সৌদি আরব থেকে খেজুর উপহার: সিলেটের জন্য বরাদ্দ ৯০৮ কার্টুন
সৌদি আরবের ‘কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার’ থেকে উপহারের ১২,৫০০ কার্টুন খেজুর বাংলাদেশে পৌঁছেছে। সরকার এসব খেজুর দেশের সকল জেলার প্রশাসকদের মাধ্যমে বিতরণ করবে। এই তালিকায় সিলেট বিভাগের জন্য বরাদ্ধ রাখা হয়েছে মোট ৯০৮ কার্টুন। সবচেয়ে বেশি পেয়েছে সিলেট জেলা। এই জেলার জন্য মোট বরাদ্ধ ২৯০ কার্টুন। দ্বিতীয় তালিকায় রয়েছে সুনামগঞ্জ জেলা। সুনামগঞ্জের জন্য বরাদ্ধ করা হয়েছে ২৩৪ কার্টুন। তাছাড়া হবিগঞ্জ জেলার জন্য ২০৬ কার্টুন ও মৌলভীবাজার জেলায় ১৭৮ কার্টুন।
নির্দেশনায় বলা হয়েছে, জেলা প্রশাসকরা বরাদ্দকৃত খেজুর গ্রহণ করে স্থানীয়ভাবে বিতরণ নিশ্চিত করবেন।
এর বাইরে ঢাকায় মাস্তুল ফাউন্ডেশন ১৮৫, সৌদি আরব দূতাবাস ৫০ এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ১৫ কার্টুন খেজুর পাবে।
সারা দেশে জেলা ভিত্তিক বরাদ্দের মাধ্যমে উপহারগুলো সাধারণ মানুষ ও প্রয়োজনশীলদের মধ্যে পৌঁছে দেওয়া হবে।
ডি আর ডি
মন্তব্য করুন: