সিলেটের পার্কভিউ মেডিকেল কলেজে কোটা জালিয়াতির অভিযোগ
Led Bottom Ad

তদন্তের নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের

সিলেটের পার্কভিউ মেডিকেল কলেজে কোটা জালিয়াতির অভিযোগ

প্রথম সিলেট প্রতিবেদন

১২/০৩/২০২৬ ১৫:৪৬:২১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের পার্কভিউ মেডিকেল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সে দরিদ্র ও অনগ্রসর কোটায় জালিয়াতির মাধ্যমে ভর্তির গুরুতর অভিযোগ উঠেছে। মো. তারিফ হোসেন (রোল: ৩৮০৫৭১৫) নামের এক শিক্ষার্থী জালিয়াতির আশ্রয় নিয়ে ভর্তির সুযোগ পেয়েছেন বলে অভিযোগ পাওয়ার পর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ বিষয়টি তদন্ত করে প্রতিবেদন প্রদানের নির্দেশ দিয়েছে। অভিযোগে বলা হয়েছে, ৪৮ হাজার ২৩৪তম অবস্থানে থাকা ওই শিক্ষার্থীর মেধা স্কোর ভর্তির যোগ্যতার চেয়ে অনেক কম হওয়া সত্ত্বেও তথ্য গোপন করে তিনি কোটার সুবিধা নিয়েছেন। অভিযোগটির তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখা গত ২৭ জানুয়ারি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে।

জালিয়াতির নেপথ্যে কলেজের মেডিকেল টেকনোলজিস্ট মো. শহিদুল ইসলামের সম্পৃক্ততার কথা উল্লেখ করে অভিযোগকারী শিক্ষার্থীরা জানান, ভর্তির বিনিময়ে ওই টেকনোলজিস্টের অপ্রাপ্তবয়স্ক কন্যাকে বিয়ে করতে শিক্ষার্থী তারিফ হোসেনকে বাধ্য করা হয়েছিল।

এ বিষয়ে তৎকালীন অধ্যক্ষ অধ্যাপক দিলীপ কুমার ভৌমিক জানান, অনেক আগের ঘটনা হওয়ায় তাঁর স্পষ্ট মনে নেই, তবে নিয়ম অনুযায়ীই কাগজপত্র যাচাই হওয়ার কথা।

বর্তমান অধ্যক্ষ ডা. শাহাবুদ্দিন জানিয়েছেন বিষয়টি তাঁর জানা নেই, তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্ত শিক্ষার্থী তারিফ হোসেনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে এবং সত্যতা পাওয়া গেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad