সিলেটে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যকে থাপ্পড়
Led Bottom Ad

সিএনজি চালক আটক

সিলেটে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যকে থাপ্পড়

প্রথম সিলেট প্রতিবেদন

১২/০৩/২০২৬ ১৬:০২:২৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট মহানগরীতে দায়িত্ব পালনরত অবস্থায় এক পুলিশ সদস্যকে থাপ্পড় মারার মতো নজিরবিহীন ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় মহানগরের দক্ষিণ সুরমা থানাধীন বাবনা পয়েন্টে এ অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার মোহাম্মদ আব্দুল কুদ্দুস চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বুধবার বিকেলে এক সিএনজি অটোরিকশা চালক বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে যাওয়ার সময় সুবিদবাজার ও রিকাবীবাজার পয়েন্টে পুলিশের সিগন্যাল অমান্য করেন। এরপর কর্তব্যরত এক সার্জেন্ট ধাওয়া করে বাবনা পয়েন্টে গিয়ে ওই চালককে আটক করেন। আটকের সময় স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে চালককে মারধর করেন এবং পুলিশের সাথে তর্কাতর্কির এক পর্যায়ে সিএনজি চালক অতর্কিতে কর্তব্যরত পুলিশ সদস্যের গালে থাপ্পড় মারেন।

পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল কুদ্দুস চৌধুরী জানান, ঘটনার পর আহত চালককে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরপরই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি কঠোর হুশিয়ারি দিয়ে বলেন, পুলিশের কাজে বাধা দান, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হেনস্থা করা কিংবা গায়ে হাত তোলার মতো ঘটনা কোনো অবস্থাতেই সহ্য করা হবে না। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে কঠোরভাবে তা আইনি মোকাবিলা করা হবে বলেও তিনি জানান।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad