সিলেট মহানগর পুলিশের বিশেষ অভিযান: মাদক কারবারি ও হকারসহ আটক ৫৯
Led Bottom Ad

সিলেট মহানগর পুলিশের বিশেষ অভিযান: মাদক কারবারি ও হকারসহ আটক ৫৯

প্রথম সিলেট প্রতিবেদন

১৪/০৩/২০২৬ ১৩:৫৭:৪২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট মহানগর এলাকায় গত ২৪ ঘণ্টায় পরিচালিত সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পৃথক ও বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী এবং হকারসহ মোট ৫৯ জনকে আটক করা হয়েছে।

পুলিশি তথ্য অনুযায়ী, মহানগরের বিভিন্ন থানায় সমন্বিতভাবে পরিচালিত এই অভিযানে বিভিন্ন মামলার ৯ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয় এবং মাদক বিক্রয় ও সেবনের অভিযোগে আটক করা হয় আরও ১৩ জনকে, যাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এছাড়া সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার দায়ে ১২ জন, মেট্রোপলিটন অধ্যাদেশের আওতায় ১৪ জন এবং নিয়মিত মামলা ও অন্যান্য অপরাধে ৫ জনকে আটক করে পুলিশ। অভিযানে যানজট ও জনভোগান্তি রোধে মহানগরের বিভিন্ন এলাকা থেকে ৬ জন হকারকেও আটক করা হয়েছে।

এসএমপি জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে এবং মহানগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad