দক্ষিণ সুরমায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
Led Bottom Ad

দক্ষিণ সুরমায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত

প্রথম ডেস্ক

১৪/০৩/২০২৬ ১৬:৫৩:০৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রমের অংশ হিসেবে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় জেলা তথ্য অফিস, সিলেট-এর উদ্যোগে এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের কনফারেন্স রুমে এ সমাবেশের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনিক চৌধুরী। তিনি বলেন, ‘ফ্যামিলি কার্ড’ নারীর ক্ষমতায়নকে আরও সুদৃঢ় করবে। এই উদ্যোগের মাধ্যমে পরিবারের নারীদের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে এবং তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি পাবে। সমাজের সার্বিক উন্নয়নে নারীর অংশগ্রহণ বাড়াতে ‘ফ্যামিলি কার্ড’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।



তিনি আরও বলেন, সরকার ক্ষমতায় আসার মাত্র ২১ দিনের মাথায় জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এ সময় তিনি সরকারের উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন এবং বলেন, জনগণের সহযোগিতা পেলে সরকার পর্যায়ক্রমে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে সক্ষম হবে।


জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার আফসানা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিহাব সারওয়ার অভি। অনুষ্ঠানে স্থানীয় নারীরা অংশগ্রহণ করেন।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad