সিসিকে মেয়র পদে লড়তে চান সাবেক ছাত্রনেতা লিমন
সিলেট সিটি করেপোরেশেন মেয়র পদে নির্বাচনে লড়তে চান সাবেক ছাত্রনেতা এম জি মোস্তফা লিমন। ১৩ মার্চ নিজ ফেসবুকে এই তথ্য জানিয়ে তিনি দোয়া চেয়েছেন নগরবাসীর। একই সাথে তিনি নগর ও নাগরিকদের কল্যাণে নিজের ১৫ দফা অঙ্গীকার তুলে ধরেছেন। তাঁর ফেসবুক পোস্ট থেকে লেখাটি হুবুহু পাঠকদের জন্য তুলে ধরা হলো।
প্রিয় সিলেটবাসী,
পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা
গভীর দায়িত্ববোধ ও ভালোবাসা থেকে আমি আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিচ্ছি।
সিলেট শহরেই আমার জন্ম। ছোটবেলা থেকে এই শহরের মানুষ, সংস্কৃতি ও সমস্যাগুলোকে আমি খুব কাছ থেকে দেখেছি এবং অনুভব করেছি। দীর্ঘদিন পশ্চিমা দেশে বসবাস ও কাজ করার অভিজ্ঞতার আলোকে আমি বিশ্বাস করি—পরিকল্পিত উন্নয়ন, স্বচ্ছ প্রশাসন এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সিলেটকে একটি আধুনিক, স্মার্ট ও নাগরিকবান্ধব নগরীতে রূপান্তর করা সম্ভব।
সিলেট আমাদের গর্ব, আমাদের ঐতিহ্য। এখন সময় এসেছে নতুন চিন্তা, নতুন পরিকল্পনা এবং নতুন নেতৃত্বের মাধ্যমে আমাদের প্রিয় শহরকে আরও এগিয়ে নেওয়ার।
এই লক্ষ্য সামনে রেখে আমি ঘোষণা করছি সিলেট উন্নয়নের ১৫ দফা মেয়র ম্যানিফেস্টো।
আমার ১৫ দফা অঙ্গীকার:
পশ্চিমা দেশের আধুনিক নগর ব্যবস্থার আলোকে স্মার্ট সিলেট গঠন।
প্রতি ৩টি ওয়ার্ডে একটি করে জব সেন্টার স্থাপন করে বেকারত্ব কমানো।
প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন।
নারী উদ্যোক্তাদের জন্য ব্যবসা ও প্রশিক্ষণ সহায়তা এবং ফ্যামিলি কার্ড এর সঠিক কার্যক্রম
মহিলাদের জন্য পৃথক বাস সার্ভিস চালু এবং স্কুল শিক্ষর্থীদের স্কুল বাস সার্ভিস চালু
প্রতিটি ওয়ার্ডে সিনিয়র সিটিজেন ক্লাব প্রতিষ্ঠা।
কর্মজীবী মায়েদের জন্য শিশু কেয়ার (ডে-কেয়ার) সেন্টার।
সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদকমুক্ত ওয়ার্ড গঠন।
বিদেশে উচ্চশিক্ষার জন্য সহজ শিক্ষাঋণ ব্যবস্থা।
জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান।
পরিষ্কার ও সবুজ সিলেট গড়ে তোলা।
ট্রাফিক ব্যবস্থার আধুনিক উন্নয়ন।
যুবকদের জন্য দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান কর্মসূচি।
ডিজিটাল সিটি কর্পোরেশন—নাগরিক সেবা অনলাইনে সহজ করা।
দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ প্রশাসন নিশ্চিত করা।
আমি বিশ্বাস করি—
সৎ নেতৃত্ব, আধুনিক পরিকল্পনা এবং জনগণের সহযোগিতায় সিলেটকে বাংলাদেশের সবচেয়ে সুন্দর ও উন্নত নগরীতে পরিণত করা সম্ভব।
আপনাদের সমর্থন, দোয়া ও ভালোবাসাই আমার শক্তি।
চলুন, সবাই মিলে গড়ে তুলি নতুন সিলেট।
—
এম জি মোস্তফা লিমন
সাবেক ছাত্রনেতা
সম্ভাব্য মেয়র প্রার্থী
সিলেট সিটি কর্পোরেশন
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: