‘খাল পুনঃখনন হলে ১ হাজার ৫০০ বিঘা জমি চাষের আওতায় আসবে’
Led Bottom Ad

ওসমানীনগরে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

‘খাল পুনঃখনন হলে ১ হাজার ৫০০ বিঘা জমি চাষের আওতায় আসবে’

নিজস্ব প্রতিনিধি, ওসমানীনগর

১৬/০৩/২০২৬ ১৫:৩৭:২০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট অঞ্চলকে কৃষি ও পরিবেশগতভাবে সমৃদ্ধ করতে খাল পুনঃখননের ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সোমবার (১৬ মার্চ) সকালে সিলেটের ওসমানীনগর উপজেলায় চম্পাতলী খাল খননের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সিলেট মূলত এক ফসলি এলাকা হওয়ার প্রধান কারণ শুষ্ক মৌসুমে সেচসুবিধার অভাব এবং জলাবদ্ধতা। চম্পাতলী খাল পুনঃখননের ফলে এই দুই সমস্যার সমাধান হবে এবং প্রায় ১ হাজার ৫০০ বিঘা জমি নতুন করে চাষের আওতায় আসবে।

মন্ত্রী আরও জানান, খালের দুই পাড়ে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হবে, যার ফলে স্থানীয় মানুষ বর্ধিত ফসল উৎপাদনের পাশাপাশি বন্যা নিয়ন্ত্রণ ও বৃক্ষরোপণের সুফল প্রথম বছর থেকেই ভোগ করতে পারবেন।

এদিকে বাজারে পণ্যের দামের ঊর্ধ্বগতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, খুচরা ও পাইকারি পর্যায়ে দামের ব্যবধান নিয়ন্ত্রণে সরকার অত্যন্ত সতর্ক রয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক দামের পার্থক্য খতিয়ে দেখতে ঈদের পর ব্যবসায়ী, পেশাজীবী ও প্রশাসনের সমন্বয়ে একটি ‘ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি’ গঠন করা হবে এবং প্রকাশ্য শুনানির মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য তাহসীনা রুশদীর লুনা, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম এবং জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad