জৈন্তাপুরে ধানক্ষেতে যুবকের মরদেহ উদ্ধার
Led Bottom Ad

জৈন্তাপুরে ধানক্ষেতে যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, জৈন্তাপুর

১৮/০৩/২০২৬ ১৩:১২:১৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জৈন্তাপুর উপজেলা-এ ধানক্ষেত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাহাদাৎ (২১) উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের আমবাড়ী গ্রামের হেলাল মোল্লার ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার সকাল নয়টার দিকে কেন্দ্রী হাওড় এলাকার একটি বিলসংলগ্ন ধানক্ষেতে মরদেহটি দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ সকাল সাড়ে নয়টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।


পরে স্থানীয়দের মাধ্যমে মরদেহটি শাহাদাতের বলে শনাক্ত করা হয়। তাঁর পরনে আকাশি রঙের টি-শার্ট ও সবুজ রঙের থ্রি-কোয়ার্টার প্যান্ট ছিল। গলায় একটি কালো ক্রসবেল্ট ব্যাগ ঝুলানো ছিল। মরদেহের কাছে একটি বাঁশের লাঠিও পড়ে থাকতে দেখা যায়। শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।


জৈন্তাপুর মডেল থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।


তিনি আরও বলেন, মৃত্যুর কারণ এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad