কোম্পানীগঞ্জে অভিযানে ৩৯ ট্রাক্টরসহ পাথর–বালু জব্দ, আটক ৫
Led Bottom Ad

কোম্পানীগঞ্জে অভিযানে ৩৯ ট্রাক্টরসহ পাথর–বালু জব্দ, আটক ৫

নিজস্ব প্রতিনিধি,কোম্পানীগঞ্জ

২০/০৩/২০২৬ ১৭:৩৪:০১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় যৌথ অভিযানে ৩৯টি ট্রাক্টরসহ বিপুল পরিমাণ পাথর ও বালু জব্দ করেছে প্রশাসন। একই সঙ্গে পাঁচজনকে আটক করা হয়েছে।


বৃহস্পতিবার (২০ মার্চ ) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার শাহ আরেফিন টিলা ও আশপাশের এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পুলিশ, উপজেলা প্রশাসন ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অংশ নেয়।


পুলিশ ও বিজিবি সূত্র জানায়, অভিযানে প্রায় ৭ হাজার ঘনফুট পাথর ও ২৩০ ঘনফুট বালু জব্দ করা হয়। এছাড়া পাথরবোঝাই ৩৯টি মাহিন্দ্র ট্রাক্টর জব্দ করা হয়েছে।


আটক ব্যক্তিরা হলেন—জাহাঙ্গীর গাজী (৩৮), মো. বিল্লাল (৩০), মো. মাসুক মিয়া (৩৫), ছালিক মিয়া (২০) ও রুপজান (৬৫)। তাঁদের বিরুদ্ধে অবৈধভাবে পাথর পরিবহন এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে।


সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার সম্রাট হোসেন তালুকদার শুক্রবার বিকেলে ‘প্রথম সিলেট’ কে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা করার প্রস্তুতি চলছে।


অভিযানে নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার এবং সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির টুআইসি মেজর নুরুল হুদা। এতে বিপুলসংখ্যক পুলিশ ও বিজিবি সদস্য অংশ নেন।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad