ভারতে পাচারকালে সিলেট সীমান্তে দুই তরুণীসহ তিনজন আটক
Led Bottom Ad

ভারতে পাচারকালে সিলেট সীমান্তে দুই তরুণীসহ তিনজন আটক

প্রথম সিলেট প্রতিবেদন

২১/০৩/২০২৬ ০৮:১৬:২৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের সীমান্ত এলাকায় অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে দুই তরুণীসহ তিন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের মানবপাচারের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানিয়েছে সংস্থাটি।


শুক্রবার সকালে গোয়াইনঘাট উপজেলার নকশিপুঞ্জি মন্দিরঘাটসংলগ্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।


বিজিবি সূত্র জানায়, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)–এর অধীন প্রতাপপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১২৭১/৭-এস–এর কাছে এ অভিযান পরিচালিত হয়। স্থানীয়দের সহায়তায় অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করার সময় তাঁদের আটক করা হয়।


আটক ব্যক্তিরা হলেন গোয়াইনঘাট উপজেলার পান্থুমাই এলাকার বাসিন্দা মো. আফছার (২৪), মিনারা খাতুন (২১) ও ইতি তাইনি (২১)।


বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আফছার মানবপাচারকারী হিসেবে কাজ করছিলেন এবং তাঁর সহায়তায় অপর দুজন অবৈধভাবে সীমান্ত পেরোনোর চেষ্টা করেন।


আটক ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।


সীমান্ত নিরাপত্তা জোরদার এবং মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad