সিলেটে ঈদের কুশল বিনিময়কালে বাণিজ্যমন্ত্রী,নাগরিক অধিকার নিশ্চিতের প্রতিশ্রুতি
Led Bottom Ad

সিলেটে ঈদের কুশল বিনিময়কালে বাণিজ্যমন্ত্রী,নাগরিক অধিকার নিশ্চিতের প্রতিশ্রুতি

প্রথম সিলেট প্রতিবেদন

২১/০৩/২০২৬ ১৭:০৪:১০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। নামাজ শেষে তিনি সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।


শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত জেলার প্রধান এই ঈদ জামাতে অংশ নেন তিনি। পরে নগরীর তোপখানাস্থ নিজ বাসভবনে নির্বাচনী এলাকার সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।


কুশল বিনিময়কালে মন্ত্রী বলেন, “জনগণের প্রত্যাশা পূরণে সরকার প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করতে কাজ করছে। দেশকে উন্নয়নের লক্ষ্যে এগিয়ে নিতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।”


তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার নিরলসভাবে কাজ করছে এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের নেতৃত্বে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।


ঈদ জামাতে আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।


প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী এবং সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad