জকিগঞ্জ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্য প্রতিমন্ত্রী!
Led Bottom Ad

জকিগঞ্জ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্য প্রতিমন্ত্রী!

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

২৩/০৩/২০২৬ ১৯:২৬:১৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ঈদের ছুটিতেও স্বাস্থ্যসেবা কার্যক্রম স্বাভাবিক আছে কি না, তা দেখতে সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।


সোমবার (২৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি হাসপাতালের জরুরি বিভাগসহ বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং চিকিৎসক, নার্স ও কর্মচারীদের সঙ্গে কথা বলেন।


পরিদর্শনকালে ঈদের ছুটিতে দায়িত্ব পালনকারী স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “আপনারা দুর্গম এলাকার মানুষের ভরসা। আপনারা যে ত্যাগ স্বীকার করছেন, তা সরকার জানে এবং গর্বিত।”


এ সময় হাসপাতালের চারজন চিকিৎসকের মধ্যে একজন অনুপস্থিত থাকায় বিষয়টি তাৎক্ষণিকভাবে খতিয়ে দেখার নির্দেশ দেন তিনি। পাশাপাশি ভিডিও কলে জরুরি বিভাগের নার্স ও রোগীদের সঙ্গেও কথা বলেন এবং সার্বিক সেবার মান সম্পর্কে খোঁজ নেন।


ড. এম এ মুহিত বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবাকে উন্নত করতে সরকার একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করেছে। দেশের প্রতিটি নাগরিকের জন্য ‘হেলথ কার্ড’ চালুর উদ্যোগও নেওয়া হচ্ছে বলে জানান তিনি।


হঠাৎ এ সফরের মাধ্যমে ঈদের ছুটিতেও স্বাস্থ্যসেবা কার্যক্রম সচল রাখতে সরকারের তৎপরতার বিষয়টি তুলে ধরা হয়।

মোর্শেদ লস্কর:

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad