বিশ্বনাথে মাজারের ওরস নিয়ে সংঘর্ষ: মসজিদে হামলা ও ভাঙচুরের অভিযোগ
Led Bottom Ad

বিশ্বনাথে মাজারের ওরস নিয়ে সংঘর্ষ: মসজিদে হামলা ও ভাঙচুরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, বিশ্বনাথ

২৪/০৩/২০২৬ ১২:২০:৫১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের শ্রীপুর গ্রামে পীর ইব্রাহিম মাস্তান ওরফে ইবইশার মাজারের ওরস বন্ধ করাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও মসজিদে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৩ মার্চ) ভোর ৬টার দিকে এই সংঘর্ষের সূত্রপাত হয়, যার ফলে পুরো এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবছর তিন দিনব্যাপী এই ওরসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। তবে ওরসকে কেন্দ্র করে গানবাজনা ও মাদক সেবনের অভিযোগ তুলে রোববার (২২ মার্চ) রাত ১২টার দিকে স্থানীয় ইসলামী সংগঠন ‘আল-ইকরা তাফসিরুল কোরআন সংস্থা’, মাদরাসার ছাত্র-শিক্ষক এবং স্থানীয় যুবসমাজ সম্মিলিতভাবে ওরসের কার্যক্রম বন্ধ করে দেয় এবং মঞ্চ ভাঙচুর করে।

এই ঘটনার জের ধরে সোমবার সকালে মাজার অনুসারী কাপ্তান মিয়ার নেতৃত্বে একদল লোক লাঠিসোটা নিয়ে ওরস বিরোধিতাকারী দুই মাদরাসা শিক্ষকের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা মাজারের সামনে স্থানীয় ব্যবসায়ী কাচা মিয়াকে বেধড়ক মারধর করে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে এবং তাঁর কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেয়। একপর্যায়ে উত্তেজিত জনতা মসজিদের মুয়াজ্জিন মুহিবুর রহমান মাশকুরকে ধাওয়া করে এবং মসজিদের তিন দিকের থাই গ্লাস ভাঙচুর করে।

তবে মাজারের খাদেম মো. দুদু মিয়া মসজিদের হামলার অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, প্রশাসনের অনুমতি নিয়েই তাঁরা ওরসের আয়োজন করেছিলেন এবং কোনো পূর্ব ঘোষণা ছাড়াই তাঁদের অনুষ্ঠানে হামলা চালানো হয়েছে।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং উভয় পক্ষের সাথে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad