জকিগঞ্জে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো শ্রী শ্রী বাসন্তী পূজা
Led Bottom Ad

জকিগঞ্জে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো শ্রী শ্রী বাসন্তী পূজা

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

২৪/০৩/২০২৬ ১৮:৩৭:০৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বসন্তের আবেশে, ভক্তির সুরে আর ধর্মীয় উৎসবের আনন্দে শুরু হলো সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব শ্রী শ্রী বাসন্তী পূজা। আজ মঙ্গলবার (২৪ মার্চ) ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ পূজার সূচনা হয়েছে।


ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, চন্দ্রবংশীয় রাজা সুরথ চৈত্র নবরাত্রির সঙ্গে সংগতি রেখে প্রথম দেবী দুর্গার বাসন্তী রূপের আরাধনা শুরু করেন। সেই ধারাবাহিকতায় যুগ যুগ ধরে পালিত হয়ে আসছে এই পূজা।


জকিগঞ্জ উপজেলা-এর কেরাইয়া গ্রামের সার্বজনীন শ্রী শ্রী কালী মন্দিরে প্রতি বছরের মতো এবারও বাসন্তী পূজার আয়োজন করা হয়েছে। পূজা অর্চনার পাশাপাশি ধর্মীয় সংগীত ও সাংস্কৃতিক আয়োজনও থাকছে। আগামী ২৭ মার্চ নবমী তিথিতে যাত্রাপালার আয়োজন করা হয়েছে।


এদিকে সাজাপুর সার্বজনীন দুর্গাবাড়ি মন্দিরেও পূজার শেষ প্রস্তুতি চলছে। এছাড়া মির্জারচক গ্রামের দক্ষিণ হাওরে ব্যক্তিগত উদ্যোগে শ্রী শ্রী বাসন্তী পূজার আয়োজন করা হয়েছে।


পূজার আয়োজকরা জানান, আলোকসজ্জাসহ সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। সোমবার রাতে কেরাইয়া কালী মন্দিরে গিয়ে দেখা যায়, প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন নরসিংদী থেকে আসা কারিগরেরা। তাঁদের ভাষ্য, কাজ শেষ পর্যায়ে—রংতুলির সামান্য কাজ বাকি রয়েছে, যা দ্রুত শেষ করা হবে।


পূজার সময়সূচি অনুযায়ী, ২৫ মার্চ সপ্তমী, ২৬ মার্চ অষ্টমী, ২৭ মার্চ নবমী এবং ২৮ মার্চ বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এই উৎসবের সমাপ্তি হবে।


আয়োজক কমিটির সাংগঠনিক সম্পাদক তাপস বিশ্বাস জানান, ভক্তদের অংশগ্রহণে উৎসবটি সুষ্ঠু ও আনন্দমুখর পরিবেশে উদযাপনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

রাকেশ রায়

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad