ক্যামেরুনে WTO সম্মেলন যোগ দিতে ঢাকা ছাড়লেন বাণিজ্যমন্ত্রী
Led Bottom Ad

ক্যামেরুনে WTO সম্মেলন যোগ দিতে ঢাকা ছাড়লেন বাণিজ্যমন্ত্রী

প্রথম ডেস্ক

২৪/০৩/২০২৬ ২১:০৭:১০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বিশ্ব বাণিজ্য সংস্থার (World Trade Organization) ১৪তম মিনিস্ট্রিয়াল কনফারেন্সে (MC14) অংশ নিতে আজ মঙ্গলবার ক্যামেরুনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। চার দিনব্যাপী এ সম্মেলন ২৬ থেকে ২৯ মার্চ ক্যামেরুনের রাজধানী Yaoundé-এ অনুষ্ঠিত হবে।


বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, মন্ত্রীর নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল এ সম্মেলনে অংশ নিচ্ছে। দলে রয়েছেন মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রতিনিধিদলের আগামী ১ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে।


সম্মেলনে অংশ নেবেন বিশ্বের ১৬৬টি সদস্য দেশের বাণিজ্যমন্ত্রী ও প্রতিনিধিরা। এতে বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থা শক্তিশালী করা, বৈশ্বিক বাণিজ্যের চ্যালেঞ্জ মোকাবিলা এবং WTO-এর ভবিষ্যৎ কর্মপদ্ধতি নিয়ে আলোচনা হবে।


বাণিজ্য মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (LDC) হিসেবে ডিউটি-ফ্রি ও কোটা-ফ্রি বাজার সুবিধা, বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিষয়গুলো তুলে ধরবে।


এ ছাড়া সম্মেলনের বিভিন্ন সেশন ও পার্শ্ব বৈঠকে অংশ নিয়ে বাণিজ্যমন্ত্রী একাধিক দেশের মন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এসব বৈঠকে রপ্তানি সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং বাণিজ্য সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হতে পারে।


উল্লেখ্য, WTO-এর মিনিস্ট্রিয়াল কনফারেন্স সংস্থাটির সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী ফোরাম। এবারের সম্মেলনে ক্যামেরুনের বাণিজ্যমন্ত্রী লুস মাগলোয়ার ম্বারগা আটাঙ্গানা চেয়ারপারসনের দায়িত্ব পালন করবেন।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad