সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ আটক ৯
সিলেটে চেকপোস্ট অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ ৯ জনকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
মঙ্গলবার (২৪ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন এসএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।
পুলিশ জানায়, সোমবার রাতে শাহপরাণ (রহ.) থানাধীন সিলেট-তামাবিল মহাসড়কের বটেশ্বর এলাকায় চেকপোস্ট স্থাপন করে অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে আনা বিভিন্ন ধরনের বিদেশি পণ্যসহ ৯ জনকে আটক করা হয়।
আটকদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে—৪৪০ কেজি ভারতীয় জিরা,৯০ পিস ভারতীয় ডাভ সাবান, ৬০ পিস ইন্দোনেশিয়ান হারমোনি সাবান,১৬৫ বোতল ভারতীয় অলিভ অয়েল ও ৫২০ পিস কিটক্যাট চকলেট।
পুলিশ জানায়, জব্দ করা পণ্যের মোট বাজারমূল্য প্রায় ২ লাখ ৭০ হাজার ১০০ টাকা।
এসএমপি সূত্রে আরও জানা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জব্দকৃত মালামাল বিধি অনুযায়ী সংরক্ষণ করা হয়েছে।
ডি আর ডি
মন্তব্য করুন: