সিলেটে মোটরসাইকেলে তেল নিতে হলে মানতে হবে শর্ত
Led Bottom Ad

এসএমপির নির্দেশনা

সিলেটে মোটরসাইকেলে তেল নিতে হলে মানতে হবে শর্ত

প্রথম সিলেট প্রতিবেদন

২৫/০৩/২০২৬ ১৯:০৭:২২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট মেট্রোপলিটন এলাকায় মোটরসাইকেলে তেল সংগ্রহের ক্ষেত্রে নতুন কিছু শর্ত আরোপ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং সড়ক দুর্ঘটনা হ্রাসের লক্ষ্যে এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।


বুধবার (২৫ মার্চ) এসএমপির স্মারক নং-সিটিএসবি/এসএমপি/১৫০০৬ প্রেরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখন থেকে মোটরসাইকেলে তেল নিতে হলে চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক। পাশাপাশি মোটরসাইকেলটি অবশ্যই রেজিস্ট্রেশনকৃত হতে হবে। এছাড়া মোটরসাইকেল চালক ও আরোহী উভয়ের জন্য স্বচ্ছ ভিজারযুক্ত হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।


এসএমপি জানিয়েছে, উল্লিখিত শর্তসমূহ পূরণ না করলে ফিলিং স্টেশনগুলো মোটরসাইকেলে তেল সরবরাহ করবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট সকল ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।


গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইন অমান্যকারী ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী (পিপিএম) স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি জনস্বার্থে জারি করা হয়েছে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad