সিলেটে এক বছরে যক্ষ্মা আক্রান্ত বেড়েছে প্রায় দুই হাজার: শনাক্তে শীর্ষে ঢাকা
Led Bottom Ad

সিলেটে এক বছরে যক্ষ্মা আক্রান্ত বেড়েছে প্রায় দুই হাজার: শনাক্তে শীর্ষে ঢাকা

প্রথম সিলেট প্রতিবেদন

২৬/০৩/২০২৬ ১৪:৫০:২৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট বিভাগে আশঙ্কাজনক হারে বাড়ছে যক্ষ্মা আক্রান্তের সংখ্যা। গত মঙ্গলবার (২৪ মার্চ) বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গেছে, মাত্র এক বছরের ব্যবধানে সিলেটে যক্ষ্মা রোগীর সংখ্যা বেড়েছে ১ হাজার ৭৩৯ জন। জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে সিলেট বিভাগে মোট ২৩ হাজার ৭৬১ জন যক্ষ্মা রোগী শনাক্ত হয়েছে, যেখানে ২০২৪ সালে এই সংখ্যা ছিল ২২ হাজার ২২ জন। সারা দেশের মতো সিলেটেও ‘দেশের নেতৃত্বে, জনগণের শক্তিতে, আমরাই পারবো যক্ষ্মা নির্মূল করতে’—এই প্রতিপাদ্য নিয়ে দিবসটি পালিত হয়েছে। তবে যক্ষ্মা নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগের নিয়মিত কর্মসূচির বাইরেও জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা।

প্রকাশিত প্রতিবেদনে সারা দেশের যক্ষ্মা পরিস্থিতির একটি তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে। ২০২৫ সালে সারাদেশে ৩৪ লাখেরও বেশি মানুষের নমুনা পরীক্ষা করে মোট ৩ লাখ ২২ হাজার ৮৫০ জনের যক্ষ্মা শনাক্ত হয়। বিভাগওয়ারী পরিসংখ্যানে দেখা গেছে, শনাক্তের দিক থেকে ঢাকা বিভাগ ৯২ হাজার ২৭১ জন নিয়ে শীর্ষে রয়েছে। এরপর চট্টগ্রামে ৫৯ হাজার ৭৯১ জন, রাজশাহীতে ৩৭ হাজার ৭০৪ জন, রংপুরে ৩২ হাজার ৮৪৯ জন, খুলনায় ৩৩ হাজার ৪০৪ জন এবং ময়মনসিংহে ২৩ হাজার ৬০০ জন শনাক্ত হয়েছে। বরিশাল বিভাগে আক্রান্তের সংখ্যা সবচেয়ে কম, ১৯ হাজার ১০৭ জন। আশার কথা এই যে, দেশে যক্ষ্মায় মৃত্যুর হার ২০১৫ সালের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে; প্রতি লাখে ৪২ জন থেকে কমে ২০২৪ সালে তা ২৫ জনে দাঁড়িয়েছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad