স্বাধীনতা দিবসে শহীদ মিনারে সিলেট উইমেন চেম্বারের শ্রদ্ধা
Led Bottom Ad

স্বাধীনতা দিবসে শহীদ মিনারে সিলেট উইমেন চেম্বারের শ্রদ্ধা

প্রথম ডেস্ক

২৭/০৩/২০২৬ ০০:১০:৩৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।


বুধবার দুপুর ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।


কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা। উপস্থিত ছিলেন পরিচালক আসমাউল হাসনা খান, তাহমিনা হাসান চৌধুরী ও রেহানা ফারুক শিরিন। এ ছাড়া সংগঠনের সদস্যদের মধ্যে সাজনারা বেগম, শংকরী ধর ও খাইরুন্নেসা মিঠুসহ অনেকে অংশ নেন।


সংক্ষিপ্ত বক্তব্যে চেম্বার সভাপতি লুবানা ইয়াসমিন শম্পা বলেন, ২৬ মার্চ বাঙালি জাতির স্বাধীনতার সূচনা ও আত্মমর্যাদা প্রতিষ্ঠার দিন। দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা রক্ষায় নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে।


তাঁরা আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা মুক্তিযুদ্ধের চেতনারই অংশ। অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।


সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শহীদদের প্রতি এই শ্রদ্ধাঞ্জলি শুধু আনুষ্ঠানিকতা নয়; এটি স্বাধীনতার জন্য আত্মত্যাগকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে সেই ইতিহাস পৌঁছে দেওয়ার একটি অঙ্গীকার।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad