জাফলংয়ে পিয়াইন নদীতে ডুবে নরসিংদীর এক শিশুর মৃত্যু
Led Bottom Ad

জাফলংয়ে পিয়াইন নদীতে ডুবে নরসিংদীর এক শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, গোয়াইনঘাট

২৭/০৩/২০২৬ ২০:১৫:২৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র জাফলংয়ে পিয়াইন নদীতে গোসল করতে নেমে জিহাদ (১১) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে জাফলং জিরো পয়েন্ট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে; নিহত শিশু জিহাদ নরসিংদী জেলার শিবপুর থানার পুটিয়া এলাকার জুয়েল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জিহাদ তার দাদির সাথে নরসিংদী থেকে আসা পর্যটকদের একটি দলের সাথে বাসে করে জাফলং ভ্রমণে এসেছিল। শুক্রবার দুপুরের দিকে সে অন্যান্যদের সাথে নদীতে গোসল করতে নামলে হঠাৎ তীব্র স্রোতের টানে গভীর পানিতে তলিয়ে যায়। এসময় তার সাথে থাকা লোকজন তাকে উদ্ধার করে দ্রুত পার্শ্ববর্তী জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে, খবর পাওয়ার পরপরই পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে এবং বর্তমানে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার কাজ চলছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad