বিশ্বনাথে পুকুরে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু
সিলেটের বিশ্বনাথ পৌর এলাকায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে ফারজানা খাতুন নামের ৫ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সকাল ৯টার দিকে বিশ্বনাথ পৌরসভার মুফতিরগাঁও গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ফারজানা ওই গ্রামের রুবেল মিয়ার মেয়ে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যদের অগোচরে খেলাধুলা করার এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশুটি। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন এবং একপর্যায়ে পুকুরের পানি থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক (এসআই) স্বপন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: