জকিগঞ্জে স্কুলছাত্র জিহান আরাফাত নিখোঁজ: সন্ধান কামনায় পরিবার
সিলেটের জকিগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের রহিমখাঁরচক গ্রামের জসিম উদ্দিনের ছেলে ও জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র জিহান আরাফাত নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে প্রতিদিনের মতো স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলেও এরপর আর সে ফিরে আসেনি। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও জিহানের কোনো সন্ধান পায়নি তার পরিবার। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারের সদস্যরা বর্তমানে চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।
জিহানের পারিবারিক সূত্র জানিয়েছে, মঙ্গলবার সকালে স্কুল ড্রেস পরা অবস্থায় সে বাড়ি থেকে বের হয়। নির্দিষ্ট সময় পার হওয়ার পরও বাড়ি না ফেরায় সহপাঠী ও আত্মীয়-স্বজনের বাড়িতে যোগাযোগ করা হয়, কিন্তু কোথাও তার খোঁজ মেলেনি। এ ঘটনায় স্থানীয় থানায় অবগত করার প্রস্তুতি চলছে। যদি কোনো সহৃদয় ব্যক্তি জিহান আরাফাতের সন্ধান পেয়ে থাকেন, তবে নিচে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগের ঠিকানা:
মো. আনহার উদ্দিন (অ্যাডভোকেট)
মোবাইল: ০১৭২১-৫২০৫৫৬
এ রহমান
মন্তব্য করুন: