৩০ এপ্রিল সিলেট সফরে আসছেন প্রধানমন্ত্রী
Led Bottom Ad

৩০ এপ্রিল সিলেট সফরে আসছেন প্রধানমন্ত্রী

প্রথম সিলেট প্রতিবেদন

০১/০৪/২০২৬ ১৫:১৯:২৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট জেলা স্টেডিয়াম বুধবার (০১ এপ্রিল) দুপুরে পরিদর্শন করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি জানান, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সিলেট সফরে যাচ্ছেন তারেক রহমান।


প্রধানমন্ত্রী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে উপস্থিত থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করবেন। একই দিনে দেশের ৬৪ জেলাতেও এই কর্মসূচি একযোগে চালু হবে।


ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির আওতায় ফুটবল, ক্রিকেটসহ সাতটি ইভেন্ট থাকবে। এর লক্ষ্য তরুণ প্রজন্মকে ক্রীড়ায় সম্পৃক্ত করা এবং তৃণমূল থেকে প্রতিভা তুলে আনা।


আমিনুল হক আরও বলেন, আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণি থেকেই খেলাধুলা বাধ্যতামূলক করা হবে। এছাড়া প্রতিভাবান খেলোয়াড়দের জন্য ক্রীড়া বৃত্তি দেওয়া হবে। ইতোমধ্যে প্রাথমিকভাবে প্রায় ৫০০ খেলোয়াড়কে ক্রীড়া ভাতার আওতায় আনা হয়েছে।


স্টেডিয়ামের বর্তমান অবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “অতীতে উন্নয়নের নামে অনিয়মের কারণে স্টেডিয়াম জীর্ণ অবস্থায়।” দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।


প্রধানমন্ত্রীর পূর্ণাঙ্গ সফরসূচি পরে জানানো হবে বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।


চলতি বছরের ২১ জানুয়ারি সিলেট থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেন তারেক রহমান। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হয়ে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad