সিলেটে পেট্রোল পাম্প মালিকদের ধর্মঘট স্থগিত
Led Bottom Ad

সিলেটে পেট্রোল পাম্প মালিকদের ধর্মঘট স্থগিত

প্রথম সিলেট প্রতিবেদন

০২/০৪/২০২৬ ১১:০৩:১৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

প্রশাসনের সঙ্গে আলোচনার পর সিলেটে পেট্রোল পাম্প মালিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এতে করে জেলায় জ্বালানি সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে।


বুধবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন, সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার রিয়াশাদ আজিম হক আদনান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে আপাতত ধর্মঘট স্থগিত করা হয়েছে। তবে দাবি পূরণ না হলে ভবিষ্যতে আবারও কর্মসূচি দেওয়া হতে পারে।


এর আগে প্রশাসনের পক্ষ থেকে জরিমানার নামে হয়রানির অভিযোগ তুলে সিলেট জেলার সব সিএনজি, এলপিজি ও পেট্রোল পাম্পে জ্বালানি বিক্রি বন্ধের ঘোষণা দেন মালিকেরা। এতে করে হঠাৎ করেই জেলায় জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দেয় এবং পরিবহন খাতে অচলাবস্থার শঙ্কা তৈরি হয়।


পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাতেই প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতারা উদ্যোগ নেন। রাত দেড়টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার এলাকায় অবস্থিত মেঘনা অয়েল ডিপোতে পাম্প মালিকদের সংগঠনের নেতাদের সঙ্গে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিলেট মহানগর পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী এবং সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ আহমদ চৌধুরী উপস্থিত ছিলেন।


প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠকে উভয় পক্ষের মধ্যে আলোচনা শেষে ধর্মঘট সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত হয়। সংশ্লিষ্টরা আশা করছেন, আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার স্থায়ী সমাধান হবে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad