শাকসু নির্বাচন এখনো অনিশ্চিত, আদালতে ঝুলে প্রক্রিয়া
Led Bottom Ad

শাকসু নির্বাচন এখনো অনিশ্চিত, আদালতে ঝুলে প্রক্রিয়া

প্রথম সিলেট প্রতিবেদন

০২/০৪/২০২৬ ১২:২৪:২২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থা এখনো কাটেনি। প্রশাসনের সঙ্গে একাধিক দফা আলোচনা হলেও সর্বশেষ পরিস্থিতিতে কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট শিক্ষার্থীরা।


শিক্ষার্থীদের দাবি, শাকসু নির্বাচন স্থগিত রাখতে দায়ের করা রিট এখনো আদালতে ঝুলে রয়েছে। বিষয়টি নিষ্পত্তির জন্য প্রশাসনের ওপর বারবার চাপ দেওয়া হলেও রিট প্রত্যাহার বা ভ্যাকেট করার ক্ষেত্রে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।


সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন আয়োজনের পক্ষে থাকা প্রশাসনের কিছু দায়িত্বশীল ব্যক্তির অবস্থান দুর্বল হয়ে পড়েছে। অন্যদিকে নির্বাচন বন্ধে জড়িত কিছু পক্ষ প্রভাবশালী অবস্থানে থাকায় পুরো প্রক্রিয়া স্থবির হয়ে আছে বলে অভিযোগ উঠেছে।


এছাড়া একটি পক্ষের আইনগত উদ্যোগের ফলে নির্বাচন প্রক্রিয়া আটকে যাওয়ার বিষয়টিও আলোচনায় এসেছে। একই সঙ্গে কিছু শিক্ষক ও ছাত্রসংগঠনের বিরোধিতার কথাও উল্লেখ করেছেন আন্দোলনকারীরা।


রমজান মাস ও সাম্প্রতিক পরীক্ষার কারণে আন্দোলন জোরদার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। তবে এ সময়ের মধ্যেই এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সার্বিক পরিস্থিতি দেশবাসীর সামনে তুলে ধরা হয়েছে।


বর্তমানে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রার্থীদের সঙ্গে আলোচনা চালানো হচ্ছে এবং শিগগিরই শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে।


শিবির প্যানেল থেকে ভিপি পদপ্রার্থী দেলোয়ার হোসেন শিশির বলেন,“শাকসু আমাদের সবার। এটি বাস্তবায়নে সাধারণ শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ অংশগ্রহণ জরুরি।”


তিনি আরও জানান, বর্তমান পরিস্থিতিতে সরকারের সদিচ্ছা ছাড়া শাকসু নির্বাচন বাস্তবায়ন কঠিন হয়ে পড়েছে। তবে শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই স্থবিরতা কাটিয়ে ওঠা সম্ভব বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad