সিলেটে ব্লু-বার্ড স্কুলের ছাত্রী নিখোঁজ
Led Bottom Ad

সিলেটে ব্লু-বার্ড স্কুলের ছাত্রী নিখোঁজ

প্রথম ডেস্ক

০২/০৪/২০২৬ ১৪:৩৩:০৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট নগরীতে এক স্কুলছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। নিখোঁজ ছাত্রীর নাম লিয়া জামান। তিনি বদরুজ্জামান মিলনের কন্যা এবং সাবেক কোর্ট ইন্সপেক্টর এডমিন (অবঃ)  জিএম হামিদুর রহমান এর ভাগনি। লিয়া জামান সিলেট নগরীর ব্লু বার্ড স্কুলের নার্সারি–১ শ্রেণির ছাত্রী।


পরিবার সূত্রে জানা যায়, আজ স্কুল ছুটির পর থেকে লিয়া জামানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজ হওয়ার সময় তিনি স্কুলের গাউন পরিহিত অবস্থায় ছিলেন।


এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ লিয়া জামানের সন্ধান পেলে দ্রুত নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে অথবা নিকটস্থ থানায় অবহিত করার আহ্বান জানানো হয়েছে।


যোগাযোগ নম্বর:

? ০১৭১১৯৬৮১২৫

? ০১৭১৬৮৭৫৬২৭


বিষয়টি নিয়ে ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়ার কথাও জানা গেছে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad